সোমবার । ২০শে এপ্রিল, ২০২৬ । ৭ই বৈশাখ, ১৪৩৩

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

নিজস্ব প্রতিবেদক

যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবারে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ২৬ হাজার ৭০০ জন অংশ নিচ্ছে। গতবারের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭ হাজার ৫১৪ জন। আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে।

খুলনা জেলার কেন্দ্রগুলো হচ্ছে জিলাস্কুল, মুহসীন মাধ্যমিক বিদ্যালয়, পাবলিক কলেজ, নৌবাহিনী, গভঃ ল্যাবরেটরী, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, হাজী ফয়েজ উদ্দিন, সরকারি করোনেশন, সরকারি মডেল, সরকারি ইকবাল নগর, দৌলতপুর মুহসীন বালিকা, সোনাডাঙ্গা কলেজিয়েট, কেডিএ খানজাহান আলী, ফুলতলা রি ইউনিয়ন, ক্যান্টনমেন্ট পাবলিক মাধ্যমিক বিদ্যালয়, জামিরা কলেজিয়েট, শিরোমণি মাধ্যমিক, দামোদর মুক্তময়ী মাধ্যমিক, দিঘলিয়া এমএ মজিদ, সেনহাটি মাধ্যমিক, হাজী সায়েম উদ্দিন, গাজীরহাট নৈমুদ্দিন, কাজদিয়া উচ্চ মাধ্যমিক, বেলফুলিয়া ইসলামিয়া, শিয়ালী, জেকেএস, বটিয়াঘাটা হেডকোয়ার্টার, খারাবাদ বাইনতলা, জলমা চকরাখালী, চালনা বাজার, বাজুয়া ইউনিয়ন, চালনা কেসি, ইখুড়ি কাটেঙ্গা, শহীদ স্মৃতি, ডুমুরিয়া এন জিসি, শাহাপুর মাধ্যমিক, দিব্যপল্লী, সাহস নয়াকাটি, ডুমুরিয়া সরকারি বালিকা, শলুয়া পূর্ণচন্দ্র, বানিয়াখালী, পাইকগাছা সরকারি, কপিলমুনি সহচরি, আরকে বিকে, চাঁদখালী মাধ্যমিক, গড়াইখালী, আলমশাহী, পাইকগাছা সরকারি, কপিলমুনি মেহেরুন্নেছা, কয়রা মদিনাবাদ, আমাদি জায়গীরমহল, গিলাবাড়ি পাঞ্জুগাজী, সুন্দরবন মাধ্যমিক, চান্নিরচক, পাইকগাছা হাবিবনগর মাদ্রাসা, মধুগ্রাম মাদ্রাসা, চুকনগর হাসানিয়া, ডুমুরিয়া মজিদিয়া, খুলনা আলিয়া কামিল, কয়রা মদিনাবাদ, দারুল কুরআন, সামন্তসেনা, ইখুড়ি মাদ্রাসা, ঘুগরাকাঠি, চালনা বিল্লালিয়া, কয়রা উত্তরচক, আফিল উদ্দিন মাধ্যমিক, টেক্সটাইল ভোকেশনাল, বঙ্গবাসী মাধ্যমিক, সেন্ট জেভিয়ার্স, আন্তর্জাতিক কারিগরি, চালনা কেসি, কয়রা মদিনাবাদ টেকনিক্যাল, হাড়িখালী, হাড়িখালী মাধ্যমিক, ফুলতলা রিইউনিয়ন, বটিয়াঘাটা সরকারি টেকনিক্যাল, কেডি সাহাপাড়া, পাইকগাছা সরকারি, ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল, কাজদিয়া উচ্চ মাধ্যমিক ও ফাতেমা মেমোরিয়াল।
গত ৭ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। জেলা প্রশাসক হুরে জান্নাত এ সভার সভাপতিত্ব করেন।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১ পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২০ মে পরীক্ষা শেষ হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন