রবিবার । ১৯শে এপ্রিল, ২০২৬ । ৬ই বৈশাখ, ১৪৩৩

হামমুক্ত খুলনার দাবিতে মানববন্ধন

গেজেট প্রতিবেদন

‌‘চাই হাম মুক্ত খুলনা’র দাবিতে শামসুর রহমান রোডস্থ সিভিল সার্জন কার্যালয়ের সামনে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ মানববন্ধন কর্মসূচি পালন করে। রবিবার সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে স্বতঃস্ফুর্তভাবে বিজ্ঞজন ও অভিভাবকরা অংশ নেয়।

মানববন্ধন কর্মসূচি উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শিশুর স্বাস্থ্যহানি রোধে হামের প্রয়োজনীয় টিকা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকার নির্দিষ্ট সময়ে টিকা না কেনায় আজকের হামের এই মহামারী রূপ ধারণ।

সমাবেশে সংগঠনের আহবায়ক এ্যাডভোকেট খান মনিরুজ্জামান সভাপত্বি করেন। বক্তৃতা করেন সিরাজ উদ্দিন সেন্টু, জামাল মোড়ল ও মোতাহার রহমান বাবু। এ সময় আবু হারুনার রশিদ, এম এম হাসান, আকন মনিরুজ্জামান, তরিকুল ইসলাম তারেক প্রমুখ উপস্থিত ছিলেন। একই দাবিতে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুরূপ কর্মসূচি পালিত হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন