দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
আজ শনিবার (১৮ এপ্রিল) কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন ও সাধারন সম্পাদক আবুল বশার হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেয়া হয়।
পত্রে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আদর্শ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ৫ নং রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান (মনির) কে সাময়িক বহিস্কার করা হলো।

এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন কর্মকান্ডের অভিযোগ রয়েছে। যে কারনে তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল। অভিযোগ রয়েছে বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে এমন কারো দলে স্থান হবে না।
খুলনা গেজেট/এনএম

