শুক্রবার । ১৭ই এপ্রিল, ২০২৬ । ৪ঠা বৈশাখ, ১৪৩৩

ফের চল্লিশের ঘরে গিয়েও আক্ষেপে পুড়লেন লিটন

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে শেষ দুটি ওয়ানডেতে চল্লিশের ঘরে গিয়েও ১৩তম ফিফটি করতে পারেননি লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সেই ব্যর্থতার বৃত্ত কাটানোর বেশ কাছে ছিলেন। আগের দুই ম্যাচেই ৪১ রান করেছিলেন তিনি।

এবার ফক্সক্রফটের একটি বল তার ব্যাট-প্যাডের ফাঁক গলে অফস্টাম্পে আঘাত করে। টানা তিন ম্যাচে চল্লিশের ঘরে রান করে ফিফটি উদযাপন করতে পারলেন না তিনি। এবার থামলেন ৪৬ রানে। ৬৮ বলের মন্থর ইনিংসে ছিল মাত্র তিনটি চার।

১৩২ রানে বাংলাদেশ চতুর্থ উইকেট হারাল। তার আগে সাইফ হাসানের সঙ্গে লিটনের জুটি ছিল ৯৩ রানের। এখন পর্যন্ত ইনিংস সেরা সাইফ দলীয় ১১৪ রানে আউট হন। এই ওপেনার ৭৬ বলে ৮ চার ও ১ ছয়ে ৫৭ রানে থামেন। ইনিংসের দ্বিতীয় ওভারে ১ রানে জীবন পান তিনি।

বাংলাদেশ ২৪৮ রানের লক্ষ্যে নেমে শুরুতে বিপদে পড়ে। ২১ রানের মধ্যে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত আউট হন। সেখান থেকে দলকে টেনে তোলেন সাইফ ও লিটন। সাইফ পঞ্চাশ ছুঁলেও তার পথে হাঁটতে গিয়ে হোঁচট খেলেন লিটন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন