রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেলেছিল বাংলাদেশ। চতুর্থ ওভারে পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা চাপেই পরে গিয়েছিল স্বাগতিকরা। তবে ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়েছেন সাইফ হাসান ও লিটস দাস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১১৪ রান।
জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ২৪৮ রান। টার্গেটটা খুব বেশি বড় না হলেও মিরপুরের উইকেট এবং কিউই বোলারদের ফর্ম বিবেচনায় কিছুটা কঠিনই বটে।
ব্যাট হাতে এদিন মাঠে নেমেই হোঁচট খায় টাইগাররা। ন্যাথান স্মিথ পরপর দুই বলে বোল্ড করে সাজঘরে ফেরান তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তকে। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার সাইফ এবং লিটন।

