বুধবার । ১৫ই এপ্রিল, ২০২৬ । ২রা বৈশাখ, ১৪৩৩

কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে ব্যারিস্টার সুমনের রিট

গেজেট প্রতিবেদন

কারাগার থেকে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার সুমনের পক্ষে অ্যাডভোকেট লিটন আহমেদ এ রিট দায়ের করেন।

আইন সচিব, বাংলাদেশ বার কাউন্সিল, ঢাকার জেলা প্রশাসককে রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে ঢাকার জেলা প্রশাসক বরাবর ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ফরমে স্বাক্ষর প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়।

ব্যারিস্টার সুমনের আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২৬’-এ প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে বাংলাদেশ বার কাউন্সিলের নির্ধারিত ফরমে প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (বাবা- সৈয়দ আরশেদ আলী)-এর স্বাক্ষর প্রয়োজন।

ব্যারিস্টার সুমন যেন আসন্ন বার কাউন্সিল নির্বাচনের ফরমে স্বাক্ষর প্রদান করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে কৃতজ্ঞ থাকবো।

এই আবেদনে সাড়া না দেওয়ায় আজ হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানান আইনজীবী।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন