বুধবার । ১৫ই এপ্রিল, ২০২৬ । ২রা বৈশাখ, ১৪৩৩

চুয়াডাঙ্গায় নিখোঁজের একদিন পর নর্দমা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের একদিন পর নর্দমা থেকে মাহিন হোসেন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে দামুড়হুদা উপজেলার সাড়াবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মাহিন হোসেন একই গ্রামের কৃষক মামুন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত রবিবার দুপুর থেকে শিশু মাহিন নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবারের সদস্যরা। সোমবার সকালে বাড়ির পাশের নর্দমার পানিতে মাহিনকে ভাসতে দেখা যায়। পরে নর্দমা থেকে মাহিনের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। বাড়ির সদস্যদের অসাবধনতায় শিশুটি নর্দমার পানিতে ডুবে গেছে বলে ধারণা তাদের।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন