শুক্রবার । ১০ই এপ্রিল, ২০২৬ । ২৭শে চৈত্র, ১৪৩২

গোপালগঞ্জে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে মৌমাছির কামড়ে টুকু মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত টুকু মোল্যার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়া গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি গাছে মৌমাছি চাক বেঁধে ছিলো। আজ দুপুরে ওই চাকের নিচ দিয়ে যাবার সময় একদল মৌমাছি তাকে আক্রমণ করে। এসময় কয়েকশ মৌমাছি হুল ঢুকালে বিষক্রিয়ায় মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন