বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

গোপালগঞ্জে ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ এপ্রিল) বিকালে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার এ জরিমানা করেন।

তিনি বলেন, টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে লিটারে তেলের পরিমাণ কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। এ কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬(ক) ধারায় স্টেশনের মালিক জাকির হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তেলের চাহিদা বৃদ্ধির সুযোগে পরিমাপে কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন