শুক্রবার । ২৭শে মার্চ, ২০২৬ । ১৩ই চৈত্র, ১৪৩২

ইরানে হামলা আরও জোরদার করা হবে, ইসরাইলের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইরানের বিরুদ্ধে ইসরাইলের বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছেন তিনি।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী কাৎজ সামরিক কর্মকর্তাদের বলেছেন, ইরানে হামলা আরো জোরদার ও বিস্তৃত হবে। এমন লক্ষ্যবস্তুর ওপর আঘাত করা হবে যা, ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর ইরানের হামলা পরিচালনায় সহায়ক।

ইসরায়েল কাৎজ বলেন, তাদের (ইরান) চড়া মূল্য দিতে হবে … এবং যুদ্ধের সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা ইরানে পূর্ণ শক্তি দিয়ে অভিযান অব্যাহত রাখব।

সূত্র: আল–জাজিরা




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন