শনিবার । ২৮শে মার্চ, ২০২৬ । ১৪ই চৈত্র, ১৪৩২

মাগুরায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মাগুরা প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মাগুরা প্রেসক্লাব, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল ৬ টায় শহরের নোমানী ময়দানে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বেলা ১২টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়। বাদ জোহর সকল ধর্মীয় প্রতিষ্ঠানে ৭১ এর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

মুক্তির বর্ণিল আলোকচ্ছটায় উদ্ভাসিত গৌরবময় একটি দিন ২৬ মার্চ। এই দিনটি জাতীয় জীবনে স্বাধীনতার আদর্শকে নতুন করে স্মরণ করিয়ে দেয় এবং দেশপ্রেম ও দায়িত্ববোধে অনুপ্রাণিত করে।

মহান এ দিবসে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয় সকল শহীদ, বীরাঙ্গনা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিকামী মানুষকে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন