সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ যাত্রায় বাড়তি ভাড়ার অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও ২০ থেকে ৩০ টাকা কম নিচ্ছে।
বুধবার (১৮ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর গাবতলীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখন পর্যন্ত শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যেতে পারছেন যাত্রীরা। বাসগুলো যথা সময় ছেড়ে যাচ্ছে, কোনো যাত্রীকে হয়রানি করা হচ্ছে না।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, দূরপাল্লার সব গাড়িতে পর্যাপ্ত জ্বালানি তেল দেওয়া হচ্ছে। যমুনা সেতু দিয়ে স্বাভাবিকের চেয়ে গতকাল মঙ্গলবার ৩২ হাজার গাড়ি বেশি চলাচল করছে।
তিনি বলেন, গাবতলী বাস টার্মিনালে সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে। কোনো ধরনের যানযট নেই এবং যে, দুই-তিনটি অভিযোগ আসছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হয়েছে।
খুলনা গেজেট/এএজে

