মঙ্গলবার । ১৭ই মার্চ, ২০২৬ । ৩রা চৈত্র, ১৪৩২

দিনাজপুরে নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

গেজেট প্রতিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করেছেন। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় দিনাজপুর উপ-শহরের শেখ ফরিদ মডেল কবরস্থানে গিয়ে তিনি তার স্বজনদের কবর জিয়ারত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী দিনাজপুর সফরে যান এবং কাহারোল উপজেলার সাহাপাড়ায় দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়াও বিকেলে দিনাজপুর সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেন তিনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন