বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি বলেন, বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সোমবার (১৬ মার্চ) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি জাতীয় সংসদ গ্রন্থাগার পরিদর্শন করেন। এ সময় তিনি দৈনিক নিউজ ক্লিপিং, বিভিন্ন দেশি-বিদেশি পত্র-পত্রিকা, জার্নাল, সংসদীয় বিতর্ক এবং ব্রিটিশ সংসদীয় বিতর্ক ‘হ্যানসার্ড’ সংরক্ষণে সংসদ গ্রন্থাগারের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন।
তিনি সংসদ গ্রন্থাগারের কার্যক্রম ত্বরান্বিত করার জন্য গণপূর্তসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও শাখার মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। সরকারি গেজেট ও ডিএলআর ধারাবাহিকভাবে সংরক্ষণের জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় সংসদ সদস্যদের অংশগ্রহণে গ্রন্থাগারের পূর্ণাঙ্গ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী ডেপুটি স্পিকার লাইব্রেরি কমিটির সভাপতিত্ব করেন।
খুলনা গেজেট/এএজে

