মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় দুর্বৃ‌ত্তের গু‌লি‌তে রা‌শিকুল আনাম রাশু না‌মে এক যুবক নিহত হ‌য়ে‌ছেন। সোমবার বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে নগরীর দৌলতপুর থানাধীন কে‌ডিএ কল্পতরু মা‌র্কেটের সাম‌নে এ ঘটনা ঘটে।

নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদ‌লের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক ছি‌লেন। বর্তমা‌নে তি‌নি যুবদ‌লের রাজনী‌তির সা‌থে জ‌ড়িত ছি‌লেন। তিনি দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বা‌সিন্দা শরীফুল আনামের ছেলে।

স্থানীয়রা জানায়, রাশু রাজনী‌তির পাশাপাশি কে‌ডিএ কল্পতরু মা‌র্কেটের পা‌শে ইট বালুর ব্যবসা কর‌তেন। সোমবার সকা‌লে তি‌নি ব্যবসা প্রতিষ্ঠা‌নে ছি‌লেন। এ সময় ক‌য়েকজন দুর্বৃত্ত তা‌কে লক্ষ্য ক‌রে এলোপাতা‌ড়ি গুলি ছোড়ে। এক‌টি গু‌লি মাথায় বিদ্ধ হ‌লে মা‌টি‌তে লু‌টি‌য়ে প‌ড়েন। পরবর্তী‌তে স্থানীয়রা তা‌কে চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে আসলে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের চি‌কিৎসক আশরাফ রাশুর মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন