বুধবার । ১১ই মার্চ, ২০২৬ । ২৬শে ফাল্গুন, ১৪৩২

টিএসসিতে দুই নারী লাঞ্ছিত: ঢাবির ৩ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার

গেজেট প্রতিবেদন

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- শাহরিয়ার ইসলাম তুষার (থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ), রাকিব আহমেদ (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ) এবং শাহরিয়ার তানজিল (নৃবিজ্ঞান বিভাগ)।

গত ২৪ ফেব্রুয়ারি ভোর রাতে টিএসসি এলাকায় দু’জন পুরুষ এবং দু’জন নারীকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে এই তিনজন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বহিষ্কার করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন