বুধবার । ১১ই মার্চ, ২০২৬ । ২৬শে ফাল্গুন, ১৪৩২

নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিস্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বজলু (৫০) নামে এক সেন্টারিং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ১৫ তলা থেকে পড়ে তিনি মারা যান।

নিহত বজলু সাতক্ষীরা সদরের কুশখালী এলাকার বাবর আলীর ছেলে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে ১৫ তলা ভবনের ছাদে রড বাঁধার কাজ করছিলেন তিনি। এ সময় পা পিছলে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন