বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

অভয়নগরে জামায়াত কর্মীর উপর নৃশংস হামলা

নওয়াপাড়া প্রতিনিধি

যশোরের অভয়নগরে ৬নং বাঘুটিয়া ইউনিয়নের বানিপুর গ্রামে জামায়াত কর্মী শেখ জাহাল আলীর উপর নৃশংস হামলা হয়েছে। সোমবার রাতে তারাবি নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি চেয়ারম্যান মৃত মোহাম্মদ আলীর পুত্র জামায়াতে ইসলামীর কর্মী শেখ জাহান আলীর উপর কতিপয় সন্ত্রাসী নৃশংস হামলা চালায়।

হামলায় জাহান আলীর মাথাসহ সারা শরীরে কুপিয়ে এবং পায়ের রগ কেটে দিয়ে নির্মমভাবে জখম করেছে। তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনায় রেফার করা হয়েছে।

উপজেলা জামায়েতে ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আকুঞ্জি জানান, ভিকটিম জাহান আলী তাকে জানিয়েছেন, বিএনপির রিপন সরদার এবং মোতাহারসহ ১০-১৫ জন সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে নির্মমভাবে জখম করেছে।

জাহান আলীর মেঝ পুত্র ফাহিম শেখ জানান, আর পিতা তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তাদের নিজস্ব পোল্ট্রি ফার্মের কাছে গেলে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বিএনপি’র নেতাকর্মীরা তার পিতার উপর নৃশংসভাবে হামলা চালিয়ে তাকে জখম করেছে।

উপজেলা পৌর আমির মাওলানা আলতাফ হোসেন জানান, বিএনপি’র কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা অতর্কিত হামলা করে ইউনুস আলীকে মারাত্মকভাবে জখম করেছে, এভাবে সহিংসতা চলতে থাকলে অভয়নগরে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে, তিনি সব দলের নেতা কর্মীদেরকে সহিষ্ণ থেকে সহিংস কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এবং দোষীদের শাস্তি দাবি করেছেন।

এলাকাবাসী বলছেন, গত বৃহস্পতিবার বাঘুটিয়া বাজারে সংঘটিত ঘটনায় বিএনপি জামায়াতের প্রায় ২০-২৫ জন নেতাকর্মী আহত হন। তারই যের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন