আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ওইদিন থেকেই যাত্রীরা ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের অগ্রিম টিকিট কাটতে পারবেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলিতে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এ ক্ষেত্রে অনলাইন ও কাউন্টার, উভয় মাধ্যমেই টিকিট কাটা যাবে।
জানা গেছে, আগামী ৩ মার্চ সকাল থেকে ঈদুল ফিতরকে ঘিরে কাউন্টার ও অনলাইনে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ওইদিন ১২ মার্চের টিকিট বিক্রি শুরু হবে। তবে একই দিন থেকে যাত্রীরা ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের অগ্রিম টিকিট কাটতে পারবেন।
এ ক্ষেত্রে কাউন্টারের বাইরেও নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
খুলনা গেজেট/এমএনএস

