বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

হাওরের বাঁধ প্রকল্পে দুর্নীতি হলে কোনো ছাড় নয় : পানি সম্পদ মন্ত্রী

গেজেট প্রতিবেদন

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব নিয়েই আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কীভাবে শুকনো মৌসুমে জুন মাস পর্যন্ত মানুষকে পর্যাপ্ত সেচ সুবিধা দিতে পারি সেই চিন্তা আমরা করছি। কারণ এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় বাঁধ জরুরি। বাঁধ স্থায়ীভাবে ধরে রাখাও আমাদের লক্ষ্য। এছাড়াও এখানকার ডুবন্ত বাঁধগুলো প্রতিবছরই রিপেয়ার করতে হয়।

মন্ত্রী বলেন, হাওর অঞ্চলের মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এ অঞ্চলে শুকনো মৌসুমেও সেচের মাধ্যমে কীভাবে ফসল উৎপাদন করা যায়- সে উদ্যোগ নেবে সরকার।

এখানে উৎপাদিত ফসল, বিশেষ করে ধান রক্ষা করতে বাঁধ অত্যন্ত জরুরি।

হাওরের ফসল রক্ষা বাঁধ প্রকল্পে দুর্নীতি হলে কোনো ছাড় নয় বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেছেন, হাওর অঞ্চলে ফসল উৎপাদন বৃদ্ধি ও রক্ষা করার জন্য বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ডুবন্ত বাঁধগুলো প্রতিবছর মেরামতের ফলে এ অঞ্চলে ফসল উৎপাদন অনেকগুণ বৃদ্ধি পাচ্ছে। এ অঞ্চলকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। প্রতিবছর যেন বাঁধ মেরামত হয় এবং দুর্নীতিমুক্ত হয় সেদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের বিশেষ নজর থাকবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ফসল রক্ষা বাঁধ পরিদর্শনকালে সাংবাধিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ্যানি বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। জনকল্যাণে এ সরকার প্রয়োজনীয় সব কিছু করবে। প্রধানমন্ত্রী সবসময় এ অঞ্চলের খোঁজ-খবর রাখছেন। আমরা দায়িত্ব নিয়েই আপনাদের পাশে দাঁড়িয়েছি। এরই মধ্যে বর্তমান সরকার কৃষি কাজে সেচের ব্যবস্থা, জলবদ্ধতাদূরীকরণ ও নদীর নাব্যতা ফিরিয়ে আনতে দেশব্যাপী খাল-পুকুর-জলাশয় খনন-পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে।

মন্ত্রী বলেন, হাওর অঞ্চলের মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এ অঞ্চলে শুকনো মৌসুমেও সেচের মাধ্যমে কীভাবে ফসল উৎপাদন করা যায়- সে উদ্যোগ নেবে সরকার। এখানে উৎপাদিত ফসল, বিশেষ করে ধান রক্ষা করতে বাঁধ অত্যন্ত জরুরি।

এ সময় ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়সর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন