গুলশানে আবুজর শেখকে হত্যা: হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

গেজেট প্রতিবেদন

জুলাই আন্দোলনের সময় গুলশান থানা এলাকায় আবুজর শেখ নামে ২৪ বছরের এক যুবককে গুলি করে হত্যার মামলায় শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।

শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাঠ মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক এমপি মির্জা আজম ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে অভিযোগপত্রে আসামি করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) একাধিক সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের এসআই ইসরাইল হোসেন গত ১৮ ফেব্রুয়ারি এ অভিযোগপত্র জমা দেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় প্রগতি সরণির বারিধারা জেনারেল হাসপাতালের সামনে ছাত্র-জনতার মিছিল চলছিল। তখন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলে ‘গুলি’ চালায়। এ সময় আবুজর শেখ গুলিবিদ্ধ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সেখান থেকে তাকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। আট দিন চিকিৎসাধীন থাকার পর ২৭ জুলাই মারা যান আবুজর শেখ।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন