বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

লাকসামে ট্রাকচাপায় ২ বোন নিহত

গেজেট প্রতিবেদন

কুমিল্লার লাকসামে ট্রাকচাপায় দুই বোন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উত্তরদা ইউনিয়নের কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের প্রয়াত মোবারক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫) ও তার বড় বোন লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের খিলা উত্তর বাজার এলাকায় সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন জাহানারা বেগম ও আনোয়ারা বেগম। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন