বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, সতর্ক থাকার আহ্বান

গেজেট প্রতিবেদন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দাপ্তরিক ওয়েবসাইট স্বাভাবিকভাবে চালু ও নিরাপদ রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে সম্প্রতি মন্ত্রণালয়ের নজরে এসেছে, mswbd.org নামে একটি ভুয়া ওয়েবসাইট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আদলে পরিচালিত হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, কোনও হ্যাকার গ্রুপ বা অসাধু ব্যক্তি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। এ জন্য আইসিটি শাখার টেলিফোন নম্বর ০১৯১৫০২৬৪২৩ –এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের গুরুত্বপূর্ণ সেবামূলক মন্ত্রণালয় হিসেবে সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ভুয়া ওয়েবসাইট পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন