বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

গেজেট প্রতিবেদন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা।

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ব্যাজ পরিয়ে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নবনিযুক্ত আইজিপিকে ব্যাজ পরাতে সহায়তা করেন।

এর আগে গত মঙ্গলবার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা। মো. আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫ম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন