বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগ

গেজেট প্রতিবেদন

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

কার্যালয়ের ভাঙচুরের অভিযোগ তুলেছেন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব। তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান, কাসেমসহ কয়েকজন তার ওপর হামলা চালিয়ে কার্যালয় ভাঙচুর করে চলে গেছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিচার দাবি করেছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম জানান, পুলিশের পক্ষ থেকে ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি আরও বলেন, ভাঙচুরের ঘটনা সত্যিই ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন