সোমবার । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১০ই ফাল্গুন, ১৪৩২

৩ সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দিলো সরকার

গেজেট প্রতিবেদন

তিন সচিবকে পদ থেকে সরিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের প্রত্যাহার করে নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

তিন সচিব হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

জনস্বার্থে আদেশগুলো জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন