রবিবার । ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৯ই ফাল্গুন, ১৪৩২

খুলনায় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে মেহেরপুরের জয়

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা স্টেডিয়ামে “৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের” উদ্বোধনী ম্যাচে রবিবার (২২ ফেব্রুয়ারি) মেহেরপুর ৩ উইকেটে বাগেরহাটকে পরাজিত করেছে।

প্রথমে ব্যাট করতে নেমে বাগেরহাট দল ৪৯ ওভার দুই বলে সবগুলো উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে। জবাবে, ব্যাট করতে নেমে মেহেরপুর দল ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৩ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ জুলফিকার আলী খান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহ আসিফ হোসেন রিংকু, জাকির হোসেন রিপন, এম সাইফুল ইসলাম এবং শাহনাজ খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সিনিয়র ডিভিশন ক্রিকেট লীগ কমিটির চেয়ারম্যান মোল্লা খায়রুল ইসলাম।

খুলনা গেজেট/এমএনএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন