শনিবার । ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৮ই ফাল্গুন, ১৪৩২

শিকার নিষিদ্ধ ১০ মণ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সুন্দরবন থেকে শিকার নিষিদ্ধ ১০ মণ শাপলা পাতা মাছসহ ২২ জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় মৎস্য শিকারের সরঞ্জামসহ ২টি ট্রলার জব্দ করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আটক জেলেদের নিয়ে লোকালয়ে ফেরে বনবিভাগের সদস্যরা। এর আগে শুক্রবার সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা জেলেরা হলেন, পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর গ্রামের জামাল হওলাদার (৩২), মোঃ কালু (৪৮), ফরহাদ (৩০), মোঃ ইয়াছিন খান (৪০), দুলাল গাজী (৩০), মোঃ হানিফ হাওলাদার (৪০), রাজীব হাওলাদার, ইব্রাহিম, মহিপুর গ্রামের মোঃ ছোমেদ (৪৫), চাপলি গ্রামে মোঃ রাসেল (৩০), তালতলী থানার তালতলী গ্রামের ইসমাইল, পটুয়াখালী সদরের দক্ষিণ বড়বিঘা গ্রামের মোঃ শরিফ মিয়া ও বাগেরহাটের মোল্লাহাটের কোদালীয়া গ্রামের মোঃ শফিকুল খান (২০)সহ ২২জন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, জেলেরা অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করছিলেন। অভিযানকালে দুটি ট্রলার থেকে দড়ি, বড়শি, বরফের বক্সসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি ৪১০ কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়। শাপলা পাতা মাছ শিকারও নিষিদ্ধ।

আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন