মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, মাগুরা প্রেসক্লাব এবং সাধারণ মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে নীরবতা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে একুশের চেতনা স্মরণ করা হয়।
পরে একুশের প্রথম সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের স্মরণে কালো ব্যাজ ধারণ করে এ কর্মসূচিতে অংশ নেয়। দিনব্যাপী আরও নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।
খুলনা গেজেট/এনএম

