শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

বাংলাদেশে আসছে পাকিস্তান, সূচি ঘোষণা করল বিসিবি

ক্রীড়া প্রতি‌বেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় অনেক দিন ধরেই বিশ্রামে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে দিন দুয়েক পরই ঘরোয়া ক্রিকেটে নামতে যাচ্ছেন সব ক্রিকেটাররা। এরমধ্যে আগামী মাসে পাকিস্তান সিরিজের জন্য শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সূচি ঘোষণা করেছে বিসিবি।

সবকিছু ঠিক থাকলে ৯ মার্চ ঢাকায় পা রাখবে সালমান আলি আগার দল। এরপর ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২.১৫ মিনিট থেকে।

এদিকে আইসিসির মেগা ইভেন্টের বাইরে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পিএসএল শেষে এপ্রিলে আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

গত বছরের জুলাইয়ে পরস্পরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছি বাংলাদেশ ও পাকিস্তান। সেই সিরিজে জিততে পারেনি বাংলাদেশ। সফরে এসেছে ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। এর আগে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সেই সিরিজে পাকিস্তানের সঙ্গে পেরে উঠেনি সফরকারীরা। বাংলাদেশ হেরেছিল ৩-০ ব্যবধানে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন