সম্প্রতি ভারতের ওপেনিং ব্যাটার অভিষেক শর্মাকে ‘স্লগার’ ডেকেছিলেন মোহাম্মদ আমির। এবার ভারতকে নিয়ে আরেক মন্তব্যে ভক্তদের স্তব্ধ করে দিলেন তিনি।
সুপার এইটের লাইনআপ চূড়ান্ত হয়েছে। শেষ ম্যাচে নামিবিয়াকে হারিয়ে পাকিস্তান সেখানে জায়গা পেয়েছে। আর ভারত এই পাকিস্তানকে পরাজিত করে আগেভাগে সেরা আটে খেলা চূড়ান্ত করে। সবকিছু ঠিক থাকলে সেমিফাইনাল দুই দলের দেখা হলেও হতে পারে। কিন্তু আমির কোনোভাবে এমন ম্যাচের সম্ভাবনা দেখছেন না। কারণ তার মতে, সেমিফাইনালে খেলতে পারবে না ভারত।
ভারতের গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে। তবে সেখানে ভারত থাক বে না পূর্বধারণা করলেন আমির। তার এমন দাবির পেছনে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘পাকিস্তান ম্যাচ ছাড়া ভারতীয় ব্যাটিং লাইনআপ প্রত্যেক খেলাতেই ধসে পড়েছে। যেভাবে দক্ষিণ আফ্রকা ও ওয়েস্ট ইন্ডিজ খেলছে, তারা যে কোনো দলকে হারাতে পারে।’
খুলনা গেজেট/এনএম

