বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় প্রবেশ করেছেন।
সোমবার (১৬ সোমবার) সন্ধ্যা ৭টা১৫ মিনিটে তিনি বেইলী রোডে অবস্থিত সৈয়দ রেজাউল করিমের বাসায় যান তিনি।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং রাতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান।
ইসলামী আন্দোলন বাংলাদেশে ৩০০ আসনে ২৫৭ প্রার্থী দিয়েছিল। বরিশাল-৫ আসনে বিএনপির মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট।
খুলনা গেজেট/এমএনএস

