শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

বিকেলে বিক্ষোভ, সন্ধ্যায় নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে জামায়াতের বৈঠক

গেজেট প্রতিবেদন

১১ দলীয় ঐক্যের উদ্যোগে সারাদেশে নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামী। সন্ধ্যায় জামায়াতে ইসলামীর নব-নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, সোমবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সারাদেশে নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান নব-নির্বাচিত সংসদ সদস্যগণের সঙ্গে রাজধানী ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে মতবিনিময় করবেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন