শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

মতভিন্নতা সত্ত্বেও একত্রে কাজ করার বিষয়ে কথা বলেছি : আখতার

গেজেট প্রতিবেদন

মতভিন্নতা সত্ত্বেও কীভাবে আমরা একত্রে দেশের জন্য কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, সংস্কার ও বিচারের যে প্রশ্ন সেটাকে কীভাবে সুরাহা করা যায় সেসব বিষয়ে নিজেদের মধ্যে কথা বলেছি। নির্বাচন পরবর্তী এই সৌজন্য সাক্ষাত রাজনীতিতে পরিবর্তনের আভাস দেয়। মতভিন্নতা থাকবে, কর্মসূচি ভিন্ন থাকবে, কিন্তু দেশের প্রশ্নে আমরা সবাই একত্রে থাকব। এ ধরণের পপরিবেশ অটুট থাকবে সেটাই আমাদের প্রত্যাশা।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে কৃষি, শিক্ষা সহ অন্যান্য যে ক্ষেত্রগুলো রয়েছে। সেগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা পারস্পারিক সম্পর্কের ভিত্তিতে পলিসি ডায়ালাগের মধ্যদিয়ে এগিয়ে নিতে পারি সেটা অব্যাহত থাকবে। নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো ঘটছে সেগুলোর বিষয়ে তারেক রহমানকে জানিয়েছি। তাদের দলের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহন করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম আমাদের আশ্বস্ত করেছেন।

তিনি আরও বলেন, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ফুলের তোরা দিয়ে তারেক রহমান ও বিএনপির নেতাদের স্বাগত জানিয়েছে। শাপলাকপি প্রতীকের একটি প্রতিচ্ছবি তারেক রহমানকে দিয়েছেন। ২৪ এর আন্দোলনে একজন শহিদের লেখা চিঠিও তারেক রহমানকে উপহার হিসেবে দিয়েছেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন