বৃহস্পতিবার । ১৬ই এপ্রিল, ২০২৬ । ৩রা বৈশাখ, ১৪৩৩

ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রেকর্ড গড়েছে পাকিস্তান ক্রিকেট দল।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত।

প্রথম ওভারে মাত্র ১ রান সংগ্রহ করতেই ভারত হারায় ওপেনার অভিষেক শর্মার উইকেট। এরপর রীতিমতো তাণ্ডব চালিয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ইশান কিষান। তিনি ৪০ বলে ১০টি চার আর তিন ছক্কায় ৭৭ রান করে ফেরেন।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ৬ জন স্পিনার ব্যবহার করেছে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা রেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এটি রেকর্ড, তবে সেটি যৌথভাবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন উদাহরণ আছে আরও ৭টি।

 

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন