রবিবার (১৪ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ভারত-পাকিস্তানের এই হাইভোল্টেজ ম্যাচ। বিশ্বকাপের শুরু থেকেই এই ম্যাচ নিয়ে ছিল শঙ্কা। সেটা কেটে গেলও এখন আশঙ্কা করা হচ্ছে শ্রীলংকার কলম্বোর আবহাওয়া নিয়ে। তবে ভারত-পাকিস্তান লড়াইয়ে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬৫ শতাংশ। এমনটাই জানিয়েছে জিও টিভি।
ফল আসতে হলে দুই দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে। এছাড়াও বৃষ্টির কারণে ওভার কমলে ডিএলএস পদ্ধতিতে বিজয়ী নির্ধারণ করা হবে। খেলা মাঠে না গড়ালে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুই দলকে। কারণ গ্রুপ পর্বের ম্যাচ হওয়ায় রিজার্ভ ডে নাই।
বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে আছে পাকিস্তান ও ভারত। দুই দলই ইতোমধ্যে খেলেছে দুটি করে ম্যাচ। সমান চার পয়েন্ট ভারত ও পাকিস্তানের। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে ভারত। পাকিস্তানের সামনে সুযোগ আছে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে এক নম্বরে ওঠার। গ্রুপ পর্ব থেকে দুটি করে দল উঠবে সুপার এইটে।
কলম্বোয় রবিবার (১৫ ফেব্রুয়ারি) বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে শ্রীলংকার আবহাওয়া দফতর। বিঘ্নিত হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ। বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৬৫ শতাংশ। ম্যাচ শুরুর আগেই বৃষ্টিতে ভিজে যেতে পারে মাঠ। বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে কী হবে?
কত ওভার করে খেলতেই হবে?
টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার জন্য দুই দলকে অন্তত ৫ ওভার করে ব্যাট করতে হবে। বৃষ্টির জন্য রবিবার পুরো খেলা সম্ভব না হলেও কোনও একটি দল জিততে পারে সে ক্ষেত্রে। রবিবার যে দল জিতবে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে যাবে। পরাজিত দলকে অপেক্ষা করতে হবে।
অতিরিক্ত দিন কি আছে?
গ্রুপপর্বের ম্যাচের জন্য কোনও অতিরিক্ত দিন বা রিজার্ভ ডে নেই। তাই সোমবার ম্যাচ হওয়ার সুযোগ নেই। যা হওয়ার রবিবারই হবে। প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ৬০ মিনিট বা ১ ঘণ্টা অতিরিক্ত সময় ধরে রেখেছে। বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী তার মধ্যে গ্রুপের খেলা শেষ হতে হবে।
শেষ সময় কখন?
রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলংকার কলম্বোয় খেলা শুরু হওয়ার কথা। বাংলাদেশ সময় রাত ১১.৪০ এর মধ্যে খেলা শেষ হতে হবে। ৫ ওভারের ম্যাচ হলেও তার মধ্যে খেলা শেষ করতে হবে।
ম্যাচ বাতিল হলে সুবিধা কাদের?
রোববার কোনও ভাবেই ৫ ওভার করেও খেলা সম্ভব না হলে ম্যাচ বাতিল হিসাবে ধরা হবে। সে ক্ষেত্রে ভারত এবং পাকিস্তান দু’দলই ১ পয়েন্ট করে পাবে। তাতে উভয় দলের পয়েন্ট হবে ৩ ম্যাচে ৫। দু’দলই সুপার এইটে চলে যাবে। কারণ গ্রুপের বাকি তিন দল আমেরিকা, নামিবিয়া এবং নেদারল্যান্ডসের পক্ষে ৫ পয়েন্টে পৌঁছোনো সম্ভব নয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আটবার মুখোমুখি হয়েছে করেছে পাকিস্তান ও ভারত। এর মধ্যে সাতটিতে জিতেছে ভারত। পাকিস্তানের জয় মাত্র একটিতে। ২০২১ সালে বাবরের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান।
খুলনা গেজেট/এমএনএস

