শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

প্রাথমিক ফলে এগিয়ে ১১ দলীয় ঐক্য: জামায়াত আমির

গেজেট প্রতিবেদন

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ১১ দলীয় ঐক্য এগিয়ে আছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।

ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় মিরপুরে জামায়াতের নির্বাচনি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ভোটের ফলাফল নিয়ে রাত ১১ টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের আরেকটি সংবাদ সম্মেলন হবে বলে তিনি উল্লেখ করেন।

জামায়াত আমির বলেন, ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। যদি জাতির গুরু দায়িত্ব আমাদের ওপর আসে, তাহলে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা দেশ ও জাতির জন্য কাজ করবো। আমাদের ইতিবাচক কাজে ভুল হলে সমালোচনা করতে ছাড়বেন না।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন