টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে এক মুহূর্তের উত্তেজনা শেষ পর্যন্ত শাস্তি ডেকে আনল মোহাম্মদ নবীর জন্য। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের নির্দেশ অমান্য ও দীর্ঘ তর্কে জড়ানোর ঘটনায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডারকে। পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
বুধবার (১১ ফেব্রুয়ারি) আহমেদাবাদে অনুষ্ঠিত গ্রুপ ‘ডি’ এর ম্যাচে আফগানিস্তানের ইনিংসের ১৪তম ওভারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদির রিস্টব্যান্ড সংক্রান্ত একটি বিষয় নিয়ে মাঠের আম্পায়ার সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নবী।
খুলনা গেজেট/এমএনএস

