শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

ভোট দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

গেজেট প্রতিবেদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের শহর ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ৮টা ৪০ মিনিটে তিনি ভোট দেন। এসময় তিনি সবাইকে জয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান।

এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩৬৮ জন। ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দির সংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন। এই কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটারদের জন্য মোট ১০টি বুথ থাকছে।

তাঁতিপাড়ার বাসিন্দা হওয়ার সুবাদে মির্জা ফখরুলের বাসভবন থেকে এই কেন্দ্রের দূরত্ব সামান্যই। হেঁটেই মাত্র তিন-চার মিনিটেই কেন্দ্রে পৌঁছে ভোট দিতে যান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন