শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম বাদশা মোড়ল (২৬)। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা- মাগুরা মহাসড়কের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশ্বে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, নিহত কনস্টেবল বাদশা মোড়ল মাগুরা পুলিশ লাইন থেকে রেশন ও ওষুধ নিয়ে মোটরসাইকেলে তার কর্মস্থল বাবুখালী ক্যাম্পে যাওয়ার পথে নবগঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি দ্রতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া ঝরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাদশা মোড়ল সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা ছিল।

খুলনা গেজেট / এম এন এস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন