বৃহস্পতিবার । ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ । ২২শে মাঘ, ১৪৩২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালিগঞ্জ–আশাশুনিতে বিএনপির ২৮ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ধানের শীষ প্রতীকের বিপক্ষে সরাসরি অবস্থান নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে সাতক্ষীরা-৩ সংসদীয় আসনের আওতাধীন কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় বিএনপির ২৮ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে কালিগঞ্জ উপজেলা বিএনপির ১৬ জন এবং আশাশুনি উপজেলা বিএনপির ১২ জন নেতা রয়েছেন। সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত বুধবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত কালিগঞ্জ উপজেলা বিএনপির নেতারা হলেন— তারালী ইউনিয়ন বিএনপির সদস্য বাবুল খান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি শেখ সিরাজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবীর ডাবলু, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সদস্য মো. আব্দুল গফুর, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শেখ দিদারুল ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আসাদুর রহমান খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সদস্য আজিজ আহমেদ পুটু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী জাহাঙ্গীর হোসেন, তারালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সদস্য জিন্নাত খান, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুস সাত্তার গাইন, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মো. লিটন গাজী ও সদস্য আসাদুজ্জামান বাবু।

বহিষ্কৃত আশাশুনি উপজেলা বিএনপির নেতারা হলেন— প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা হেলালুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজগার আলী মোল্লা, আনুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শাহিন ঢালী, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য আবুল কালাম, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইলিয়াছ হোসেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নূরুল হক মোড়ল, শোভনালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মুকুল, বড়দল ইউনিয়ন সার্চ কমিটির সদস্য মো. আজহারুল ইসলাম আজগার এবং বড়দল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. সাহেব আলী।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী আলাউদ্দীনের সুপারিশ এবং জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারের নির্দেশ কার্যকর করা হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কালিগঞ্জ উপজেলার ১৬ জন এবং আশাশুনি উপজেলার ১২ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন