জাতীয় পার্টি না ভোটের পক্ষে প্রচারণা ও নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই। এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্ব বহন করে না।
জামায়াত, বিএনপি ও এনসিপিসহ সকল গুরুত্বপূর্ণ দল হ্যাঁ ভোটের পক্ষে আছে। দিল্লির দাস কোন রাজনৈতিক দল কি বলল না বলল তাতে কিছু যায় আসে না।
রবিবার (১ ফেব্রুয়ারি) শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এক সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা সংস্কারের পক্ষে জনমত গঠনের জন্য সারাদেশে পদযাত্রা শুরু করেছি। এই কারণেই আজকে রংপুরে এসে প্রথমেই আবু সাঈদের কবর জিয়ারত করতে আসছি।
আমরা ত্রিশ আসনে নির্বাচনে প্রার্থী দিলেও দুইশত সত্তুর আসনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে এ্যামবাসেডর নিয়োগ করেছি। সুতরাং আমরা তিনশ আসনেই নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছি।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের একটা উপজেলা সেক্রেটারীকে হত্যা করা হয়েছে। আমরা এইসব বিষয় পর্যবেক্ষণ করছি। যদি কোন ষড়যন্ত্র মূলক নির্বাচন করার চেষ্টা করে, তাহলে আমরা এই বিষয়ে প্রতিরোধ গড়ে তুলব।
শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে আরও উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, যুব শক্তির আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলাম, উত্তরাঞ্চলীয় যুগ্ম মূখ্য সংগঠক সাকিব মাহদী, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারী ইয়াছিন আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
খুলনা গেজেট/এএজে



