বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

টাঙ্গাইলে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

গেজেট ডেস্ক

টাঙ্গাইলের ঘারিন্দায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. রেজাউল করিম এ তথ‌্য নিশ্চিত করে জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চার জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে এক জন মারা যান। আহত দুই জনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন