বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ১,৭৫৫টি

গেজেট প্রতিবেদন

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিসিএসের মাধ্যমে ১ হাজার ৭৫৫ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ৩৯৫ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি। লিখিত পরীক্ষা হবে ৯ এপ্রিল, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ৫০তম বিসিএসের পরীক্ষাসংশ্লিষ্ট সব কার্যক্রম ধাপে ধাপে পরিচালনা করবে পিএসসি।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
অনলাইনে আবেদন করতে পারবেন ২০২৫ সালের ৪ ডিসেম্বর থেকে। আবেদন শেষ তারিখ ৩১ ডিসেম্বর। আবেদন ফি পরিশোধ করা যাবে ২০২৬ সালের ৩ জানুয়ারি পর্যন্ত।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন