বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

চট্টগ্রামে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গেজেট প্রতিবেদন

চট্টগ্রাম নগরীর কদলতলী এলাকার একটি বাণিজ্য ভবনে আগুন লেগেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে একটার দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেলা একটার দিকে চারতলা ভবনটির উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বল, সোয়েটার ও ফুটবলের গোডাউন রয়েছে। গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি। ফায়ার সার্ভিস আসার পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন