ভার্চ্যুয়ালি হাজিরা নিয়ে ট্রাইব্যুনালের প্রশ্ন

সাবেক প্রধান বিচারপতিকে যে সুবিধা দেয়া হয়নি, সেনা কর্মকর্তাদের কেন দেয়া হবে

গেজেট প্রতিবেদন

আওয়ামী লীগের শাসনামলে গুমের দুই মামলার মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ সেনা কর্মকর্তাদের ভার্চ্যুয়ালি হাজিরা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে, সাবেক প্রধান বিচারপতি, আপীল বিভাগের বিচারপতি, সাবেক সিনিয়র মন্ত্রীদের যে সুবিধা দেয়া হয়নি, সেনা কর্মকর্তাদের কেন দেয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি বলেন, গুম হত্যা মামলায় যারা আসামি হয়েছেন নিয়মিত ট্রাইব্যুনালে হাজিরা দেবেন। এখানে ডিফেন্ড কোন ঘটনা ঘটেনি। ভার্চ্যুয়ালি হাজিরা দেয়ার প্রযোজন আদালত মনে করে না আদালত। তারা মনে করে আইনের দৃষ্টিতে সবাই সমান। সবাইকে ইক্যুয়াল ট্রিটমেন্ট দেয়া হয়েছে। তারপরও ডিফেন্স পক্ষ বলেছেন এবিষয়ে তারা ফের শুনানি করতে চান, তখন আদালত বলেছেন আবারও শুনবেন। পরে বিচারক এ বিষযে কোনো আদেশ না দিয়ে পরবর্তী শুনানির জন্য ৩ ও ৭ ডিসেম্বর দিন ধার্য করেন।

তাজুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক তদন্ত সংস্থার মাধ্যমে আমাদের কাছে এভিডেন্স এসেছে শত শত মানুষকে গুম ও হত্যা করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। শত শত মানুষের পেট কেটে নদী-নালা, খালে-বিলে লাশ ফেলে দিয়েছে জিয়াউল। এসব ঘটনার শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে কাছে। এ ধরনের একটা দুর্ধর্ষ আসামির বিরুদ্ধে তদন্ত করতে হবে। তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে এটাই স্বাভাবিক।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন