বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

মোহাম্মদপুরে মিনা বাজার সুপার শপের আগুন নিয়ন্ত্রণে

গেজেট প্রতিবেদন

রাজধানীর মোহাম্মদপুরে মিনা বাজার সুপার শপের আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রাতে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন