গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে তনু মধু নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তনু মধু কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামের তপন মধুর মেয়ে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, তপন মধুর ৩ বছর বয়সি মেয়ে তনু বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

অনেক খোঁজাখুঁজি করেও শিশু তনুর কোন সন্ধান পাইনি পরিবারের লোকজন । পরে পুকুরে তনু ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন