বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

গ্রেপ্তার সংক্রান্ত কোনো বার্তা দেননি আইজিপি : পুলিশ সদর দপ্তর

গেজেট ডেস্ক

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নাম ব্যবহার করে গ্রেপ্তার বা ওয়ারেন্ট সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রকৃতপক্ষে এটি আইজিপি মহোদয়ের কোনো বার্তা নয়, নিছক গুজব। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ। কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।‘

গত কয়েকদিন ধরে আইজিপির নাম ব্যবহার করে গ্রেপ্তার বা ওয়ারেন্ট সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে এই বিবৃতি পাঠানো হলো।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন