বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ধর্ম প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, এমপি। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত শেখ মোহাম্মদ আব্দুল্লাহর কবর জিয়ারত করেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন